ভোলা প্রতিনিধি : সরকারি জায়গার গাছ কেটে চলছে ডক ইয়ার্ড তৈরির প্রস্তুতি। এমন অভিযোগ উঠেছে ভোলা জেলার লালমোহন থানাধীন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন এর ফাতেমাবাদ বেতুয়া সুইচ গেট এলাকায়।
সরেজমিনে দেখা যায়, কোন কারণ ছাড়া ফাতেমাবাদ বেতুয়া সুইচ গেট এলাকায় সরকারি জমির বহু গাছ কেটে ফেলা হয়েছে। বিভিন্ন লোকের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় সালাউদ্দিন, মিজান এবং আক্তার হোসেনের নির্দেশে সরকারি জমির গাছ কাটা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একস্থানীয় বাসিন্দা জানান, অবৈধভাবে সরকারি গাছ কেটে এবং সরকারি জমি দখল করে এখানে ডক ইয়ার্ড তৈরীর প্রস্তুতি নিচ্ছেন সালাউদ্দিন, মিজান এবং আক্তার হোসেন। এলাকার প্রায় সবাই বিষয়টি জানলেও ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।
ডক ইয়ার্ড তৈরি করে এখান থেকে চলবে ট্রলার ও ইঞ্জিন চলিত নৌকার বাণিজ্য। যার কোন রাজস্বই জমা পড়বে না সরকারের খাতায়।
সালাউদ্দিন, মিজান এবং আক্তার হোসেনের নামে এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি জমি দখলের ব্যাপক অভিযোগ ও নানা অপকর্মের হদীস পাওয়া গেছে। তারা লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাসেমের নেতৃত্বে এলাকায় প্রকাশ্যে অপকর্ম করেন বলে অভিযোগ রয়েছে।
দ্রুত যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে ডক ইয়ার্ড বন্ধের অনুরোধ জানিয়েছে এলাকাবাসি।
স/এষ্

