ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভোগান্তি আর ঝুঁকি নিয়ে ৬ জেলার মানুষের চলাচল

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সড়ক বিভাগের নির্মানাধীন কাঠালিয়া উপজেলার বীণাপাণি-কচুয়া এলাকার জনগুরুত্বপূর্ণ সড়কটি খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদার। মরণ ফাঁদের মত চরম ঝুঁকিপূর্ণ সেই সড়ক দিয়েই প্রতিদিন যাতায়ত করছে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ অসংখ্য যাত্রী পরিবহন। এতে ভোগান্তি আর ঝুঁকিতে পড়েছে ৬ জেলার অসংখ্য পথচারী।

খুলনা-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা ও বরগুনা জেলার বেতাগী উপজেলার সংযোগ সড়ক বীণাপাণি-কচুয়া অংশের ৪ কিলোমিটার রাস্তা মেরামত কাজ গত বছরের জুলাই মাসে শুরু হয়। কিন্তু এক কিলোমিটার রাস্তার সংস্কার না করেই ফেলে রাখা হয়েছে দীর্ঘ ছ’মাস ধরে। রাস্তা খুঁড়ে রাখায় সেখানে তৈরি হয়েছে মরণ ফাঁদ। প্রতিদিন অসংখ্য যাত্রী ঝুঁকি নিয়ে পাড় হচ্ছে এ সড়ক দিয়েই। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা পিছু ছাড়ছে না। পটুয়াখালী, কুয়াকাটা ও পার্শ্ববর্তী জেলা বরগুনার বেতাগী আর পিরোজপুর, বাঘেরহাট ও খুলনার সাথে যোগাযোগ রক্ষাসহ কাঠালিয়ার অভ্যন্তরীণ যাতায়াতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি। কিন্তু মেরামত কাজ সম্পন্ন না করে ফেলে রাখায় দিন দিন বাড়ছে জীবন ঝুঁকি।

স/শা