ভূরুঙ্গামারীতে নিজেদের জমি সামরিক ভূ-সম্পতি দাবীর প্রতিবাদে মানববন্ধন
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যক্তি মালিকানাধীন জমিকে বগুড়া সেনানিবাসের (নর্দান সার্কেল) কর্তৃক সামরিক ভূ-সম্পতি প্রশাসক সম্পত্তিগুলো নিজেদের দাবী করে রেকর্ড করার দাবীর প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভূমির মালিকরা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে জামতলা মোড়, বাজার ও কলেজ মোড় পর্যন্ত বিশাল এই মানব বন্ধনে ভূমির মালিকরা সহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার নারী- পুরুষ অংশ গ্রহণ করে।
মাবন বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভূরুঙ্গামারী উপজেলাধীন আসাম বেঙ্গল এ্যাকসেস মিলিটারী রোড নির্মানের জন্য বিভিন্ন ইউনিয়নের ৫টি মৌজার ৯৮.৭০ একর জমি অধিগ্রহন করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় বাগভান্ডার হতে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত এই রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু অল্প সময়ে যুদ্ধ শেষ হওয়ায় রাস্তার জমি অধিগ্রহণ করা হয় নাই। এমনকি জমির মালিকদের কোন ক্ষতি পূরণ প্রদান করা হয় নাই।
বর্তমানে যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জমি দাবী করা হচ্ছে।
ভূমি মালিকরা দাবি করেন সম্প্রতি বগুড়া সেনানিবাসের (নর্দান সার্কেল) ভূ-সম্পতি প্রশাসক সম্পত্তিগুলো নিজেদের দাবী করে রেকর্ড করার জন্য চাপ প্রয়োগ করছেন। সামরিক ভূ-সম্পত্তি নর্দান সার্কেলের দাবী করা জমিগুলো ব্যক্তি মালিকানায় এস.এ রেকর্ড ভুক্ত। ভূরুঙ্গামারীর তৎকালীন সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা কাগজপত্র সঠিক না থাকায় ডিসপুট কেসগুলো না মন্জর করে ব্যক্তি মালিকগনের নামে রেকর্ড বহাল রাখেন এবং ডি.পি খতিয়ান প্রস্তুত করেন বলে সমাবেশ থেকে জানানো হয়।
বক্তারা বলেন দীর্ঘ কয়েক যুগ থেকে এসব জমিতে ৪ থেকে ৫ হাজার পরিবার তাদের বসদ বাড়ী নির্মাণ করে বসবাস করছেন এবং ব্যাংক ,বীমাসহ বিভিন্ন বানিজ্যিক ও ব্যবসা প্রতিষ্ঠান করে তা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছে।
এখন তাদেরকে উচ্ছেদ করা হলে তাদের মাথা গোঁজার ঠায় থাকবেনা এবং কর্মহীন হয়ে মানব বেতর জীবন যাপন করতে হবে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর আসু হস্তক্ষেপ কামনা করেন সংশ্লিষ্টরা।
স/এষ্

