ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভূমিহীনদের মাঝে কবুলিয়ত বিতরণ এবং নামজারি খতিয়ান ও দাখিলা হস্তান্তর

admin
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজিবুল হক সিদ্দিকী
কিশোরগঞ্জ হতে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ভূমিহীনদের মাঝে কবুলিয়ত বিতরণ এবং নামজারি খতিয়ান ও দাখিলা হস্তান্তর করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ বৃহষ্পতিবার মেছগাাঁও আশায়ন-২ প্রকল্পের গৃহহীন/ভূমিহীন উপকারভোগী ৬০ টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে কবুলিয়ত বিতরণ এবং নামজারি খতিয়ান ও দাখিলা হস্তান্তর করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা আক্তার। এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) বদরুল আলম, রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে ২৯ জন উপকারভোগীকে কবুলিয়ত এবং ৩১ জনকে খতিয়ান ও দাখিলা প্রদান করা হয়।

স/মা