যান্ত্রিক জীবনের বাধাধরা কানুনে কিছুটা প্রশান্তি দিতে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী আয়োজন করতে যাচ্ছে ভিন্নধারার ও বৈচিত্র্যময় এক নৌভ্রমণ। আগামী ২১ জুলাই ঢাকা থেকে পূবাইল পর্যন্ত নৌবিহারে থাকছে নানান আয়োজন।
কাব্য বিলাসের নৌভ্রমণ নিয়ে আয়োজক কমিটির প্রধান মুসা আহমেদ জানান, বরাবরের মত এবারের নৌভ্রমণেও থাকছে ভিন্নতা। সকালে বাসযোগে ঢাকা থেকে সবাইকে নিয়ে আসা হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সেখানে সকালের নাস্তা শেষে সবাই উঠবে বিলাসবহুল জাহাজে। জল পথে নদীর দু’ধারের মনোরম সৌন্দর্য দেখতে দেখতে দুপুরে পৌঁছাবে পূবাইলের ভাওয়াল পিকিনিক স্পটে। সেখানে দুপরের খাওয়া-দাওয়া, বিভিন্ন খেলাধুলা, সাঁতারকাটাসহ থাকছে নানা আয়োজন।
তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ ফুটবল ২০১৮’কে কেন্দ্র করে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ। বিকালে ভাওয়াল পিকনিক স্পট থেকে আবার শুরু হবে ঢাকার পথে নৌভ্রমণ। সন্ধ্যায় রয়েছে নৃত্য প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করবে বিভিন্ন নৃত্য শিল্পীরা। এর পরেই থাকবে জমকালো আয়োজনে ডিজে পার্টি।
১০০ জনের এ আয়োজনে অংশগ্রহণ করতে মাথাপ্রতি ফি ধরা হয়েছে ১২০০/- টাকা। এত বিলাসবহুল আয়োজনে ফি এত কম কেন? এমন প্রশ্নের জবাবে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সভাপতি রাহুল রাজ বলেন, যেহেতু কাব্য বিলাস নাট্য গোষ্ঠী কর্তৃপক্ষের কোন বাণিজ্যিক উদ্দেশ্যে নেই, তাই শুধুমাত্র বিনোদনের বিষয়টি মাথায় রেখে আয়োজনটা বড় করা হয়েছে। শুধুমাত্র খরচের একাংশই আগ্রহীদের কাছ থেকে নেয়া হচ্ছে। নাট্যকর্মী ও সংস্কৃতিমনাদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আশা করছি, প্রতিবারের মত এবারো এ ভিন্নধর্মী আয়োজন দর্শকনন্দিত হবে।
এই নৌভ্রমণে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। টিকিট সীমিত হওয়ার কারণে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হবে।
যারা অংশগ্রহণ করতে চান তাদের নিম্নোক্ত ফোন নাম্বারগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে কাব্য বিলাস কর্তৃপক্ষ: ০১৯১২৩১৩৫৩৪, ০১৬৩১৬৭৩৬৪৯, ০১৯১৮৯৪৬৪৩০।
আরআর

