ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভাড়াটিয়াদের ত্রাণ দিল বাড়িওয়ালা

admin
এপ্রিল ১৮, ২০২০ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ভাড়াটিয়াদের ত্রাণ দিল বাড়িওয়ালা। রাজধানীর দক্ষিণখান, সৈয়দ নগরের এলিজা ভিলার প্রায় ২০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রাণঘাতি করোনা ভাইরাসে প্রভাবে সারা বিশ্বের সাথে বাংলাদেশের সিংহভাগ মানুষই কর্মহীন হয়ে পড়ায় নিজ ভাড়াটিয়াদের সুবিধার্থে শনিবার ১৮ এপ্রিল সকালে এলিজা ভবনের সব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, লবন, আটা, পিয়াজ চিনি বিতরণ করে এলিজা ভবনের মালিক এলিজা বেগম।

এলিজা বেগম বলেন, সরকারি বিধিনিষেধ মেনে আমার নিজ বাড়ির ভাড়াটিয়াদের সামন্য সাহায্যে এই কার্যক্রম পরিচালনা করেছি। আমার ক্ষমতা থাকলে আমি আরো পরিবারের পাশে দাঁড়াতাম। আমার মত অন্য বাড়িওয়ালারা যদি তাদের ভাড়াটিয়াদের প্রতি এগিয়ে আসে তবে এই দূযোর্গে মনবোতার জয় হবে। সারাদেশের সকল বাড়িওয়ালাদের এই কার্যক্রমে এগিয়ে আসার জন্য আহ্ববান জানান তিনি।

স/এষ্