ঢাকাশুক্রবার , ২৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভাস্কর্য অপসারণে বিশিষ্টজনের ক্ষোভ ও প্রতিবাদ

admin
মে ২৬, ২০১৭ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুপ্রিম কোর্ট চত্বর হতে ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য অপসারণে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনেরা।

শুক্রবার রাতে এক বিবৃতির মাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদ করেন তারা। বিবৃতিটি প্রেরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

এতে বলা হয়, ‘আমরা ক্ষুব্ধ এবং প্রগতি বিরোধী এ হীনকর্মে গভীর ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি। এ অপসারণ কর্মের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল কর্তৃক গঠিত সরকার কার্যত ধর্মান্ধ মৌলবাদী অপশক্তির কাছে নতি স্বীকার করেছে। আমরা ভুলে যায়নি যে এই সাম্প্রদায়িক অপশক্তি মুক্তিযুদ্ধের গৌরবের প্রতীক ‘অপরাজেয় বাংলা’ ধ্বংসের উদ্দেশ্যে ব্যর্থ আক্রমণ করেছিল। এরাই ‘দুরন্ত শিশু’ ভাস্কর্য রাতের আঁধারে নিশ্চিহৃ করেছিল। এরাই বর্তমানে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশেকে একটি ধর্মান্ধ মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত।

এই সংস্কৃতিবিরোধী প্রবণতার আমরা তীব্র নিন্দা করি। অনতিবিলম্বে ন্যায়বিচারের প্রতীক শিল্পসিদ্ধ ভাস্কর্য প্রতিস্থাপন করার জন্য সরকার ও সুপ্রিম কোর্টের কাছে জোর দাবি জানাচ্ছি। আশা করি ধর্মের নামে সংস্কৃতিবিরোধী প্রচারণায় বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হবেন না।

বিবৃতি দানকারী ১০ ব্যক্তি হলেন সঙ্গীতজ্ঞ সনজীদা খাতুন, সাংবাদিক কবি আব্দুল গাফফার চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, অভিনেতা হাসান ইমাম, নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার, শহীদ জায়া পান্না কায়সার, নাট্যকার মামুনুর রশীদ, মফিদুল হক, মুক্তিযাদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।

স/এষ্