ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভাষা শহিদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা দেখালেন ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনের খেলা শুরুর আগে বিকেএসপির শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ক্রিকেটার ও কর্মকর্তারা।

১৯৫২ সালের ২১ ফেরুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবীতে প্রাণ দিয়েছেন সালাম-জাব্বার-রফিক-শফিউলরা। তাদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেশের সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার তাতে শামিল হলেন ক্রিকেটাররাও।

শুধু শহিদ মিনারে ফুল দিয়েই শ্রদ্ধা দেখাননি সৌম্য-রুবেল-ইমরুলরা। ম্যাচ শুরুর আগে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এছাড়াও অনেক ক্রিকেটার নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এদের মধ্যে টেস্ট দলের অধিনায়ক মুশফিকসহ অনেকেই প্রভাতে শহিদ মিনারে গিয়ে ফুলও দিয়েছেন।