নিজস্ব প্রতিনিধি : ব্লাইন্ড ল’গ্রাজুয়েটস এন্ড এ্যাডভোকেটস সোসাইটি বাংলাদেশের সম্মেলন ২০১৭ গত ৩০ ডিসেম্বর সমাপ্ত হয়েছে। এবার সম্মেলনে দেশের অন্ধ ল’ গ্রাজুয়েটস ও অন্ধ আইনজীবীগণ তাদের প্রতি ভালোবাসা প্রদান ও তাদের মর্যাদা প্রতিষ্ঠার আহ্ববান জানিয়েছেন। এ ব্যপারে তারা “প্রতিবন্ধি ব্যাক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা আইন ২০১৩ ও সুরুক্ষাবিধিমালা ২০১৫ পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন সমগ্র বিশ্বে প্রতিবন্ধিগণকে অত্যন্ত ভালোবাসা ও মর্যাদার চোখে দেখা হলেও বাংলাদেশে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের কতিপয় ব্যক্তি এ ব্যাপারে উদাসিন। বক্তারা বলেন প্রতিবন্ধিদের অধিকার ও মার্যাদার বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে চিন্তা ভাবনা থাকলেও কতিপয় ব্যাক্তি এর বড় বাধা।
রাজধানীর রূপনগরস্থ বাড়ী নং-৩/১, সড়ক নং-১১, ঢাকা-১২১৬, (ফোন- ০১৯১১৩২৩২৮০) ঠিকানায় ইঊজউঙ মিলনাতয়নে এই সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাফিলেট ডিভিশনের এ্যাডভোকেট সর্বজন শ্রদ্ধেয় মোঃ মোশাররফ হোসেন মজুমদার।
অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন সি.ডি.ডি এর নির্বাহী পরিচালক জনাব এ.এইচ.এম নোমান খান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক রেজাউল ওয়াদুদ। বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও চট্টগ্রাম বারের সিনিয়র এ্যাডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী। বারডোর শীর্ষ নেতা ও নির্বাহী পরিচালক অশোকাফেলো (ইউ.এস.এ) জনাব মোঃ সাইদুল হক, ব্যরিষ্টার সীমা ইকবাল, সিনিয়র এ্যাডভোকেট মোসলে উদ্দিন, বিপ্স এর মহাসচিব নাজমা আরা পপি, আই.এফ.বি এর পরিচালক এম.এ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সিডিডি এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট এনজিও নেতা প্রদান অতিথি জনাব এ.এইচ.এম নোমান খান বলেন আমরা প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ও বিধিমালা ২০১৫ প্রনয়ণ করতে সক্ষম হয়েছি। এবার আন্দোলন চালিয়ে যাব এর সঠিক বাস্তবায়নে। তিনি দুঃখ করে বলেন একজন আমলা এ অসহায় মানুষদের অধিকারের নথিটির অমানবিকভাবে তিন বছর আটকিয়ে রেখেছিলেন। আমাদের তৎপরতায় তিনি পরে নথি ছাড়তে বাধ্য হয়েছিলেন।
বিশেষ অতিথি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক রেজাউল ওয়াদুদ বলেন “অন্ধ ল’গ্রাজুয়েট্স ও অন্ধ এ্যাডভোকেটগণ সমাজের মার্যাদাশীল মানুষ, প্রতিভাবান মানুষ, তাদের অবহেলা করলে জাতির ক্ষতি হবে। তাদের জন্য কোন অনুদান নয় তাদের জন্য সরকারের বাজেটে বরাদ্দ রাখতে হবে। তিনি বলেন, বি.এল.এ.এস.বি. এখন জাতীয় অঙ্গনে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে চলেছে। দেশের আইন অঙ্গনে এ সংগঠনটি মাইলফলক হয়ে থাকবে।” অনুষ্ঠানে ব্যারিষ্টার সীমা ইকবাল বলেন, দেশে প্রতিবন্ধি সুরক্ষা আইন কার্যকর করতে হবে। প্রয়োজনে আইন নতুন করে সাজাতে হবে। অনুষ্ঠান শেষে ব্লাইন্ড এ্যাডুকেশন এন্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বারডো) এর নির্বাহী পরিচালক প্রক্ষাত সংগঠক অশোকাফেলো (ইউ.এস.এ) মোঃ নাজমুল হক সময় সংবাদের সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন, অন্ধগণ এ সমাজেরই অংশ। বিগত ২৭ বছর আমি এদের নিয়ে করছি অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু অন্ধদের জন্য মন্ত্রীদের দেখা মেলা কঠিন। তিনি বলেন আমি অন্ধপ্রতিবন্ধিদের মধ্য থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও মন্ত্রী পরিষদে তাদের মধ্যে যোগ্যদের স্থান দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। এরপর তিনি বার্ডোর কার্যক্রম তুলে ধরেন।
বার্ডোর কার্যক্রম :


