ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত-২ আহত-৩

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ৫, ২০২১ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত- ২ আহত-৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহি বাসকে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে গিয়ে বাসযাত্রী শফিকুল ইসলাম (৩৫) ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচরে গিয়ে ট্রাকচালক ইয়াকুব আলী মোল্লা (৪০) নিহত এবং তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে উপজেলার হাজিরবাজার এলাকায় যাত্রীদের নামিয়ে যান্ত্রিক ত্রুটি সাড়াতে দাড়িয়ে থাকা মনিকা ক্লাসিক নামের একটি যাত্রীবাহি বাসকে পেছন দিয়ে অপর একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়।

এতে বাসযাত্রী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার লঙ্গারচরের মাজম আলীর ছেলে শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়ে ট্রাক চালক নড়াইল জেলার বাবু মোল্লার ছেলে ইয়াকুব আলী মোল্লা মারা যান।

এ দুর্ঘটনায় ট্রাকের দুই জনসহ তিনজন গুরতর আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।

স/বি