ভালুকায় যুবলীগ নেতার সংবাদ সম্মেলন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হানিফ মোঃ নিপুন ও আলম কে জড়িয়ে রবিবার ২০ জুলাই দুপুরে উপজেলা পরিষদের সামনে সন্ত্রাসী ও ভূমিদস্যু বলে হবিরবাড়ী পাড়াগাঁও এলাকার বাসিন্দারা যে মানববন্ধন করেছে তার প্রতিবাদে উপজেলা যুবলীগ কার্যালয়ে হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও বেষ্টওয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যানেজার হানিফ মোঃনিপুন বিকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় হানিফ মোঃ নিপুন তার লিখিত বক্তব্যে বলেন আমি ওই কোম্পানিতে ম্যনেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি বা আমার কোম্পানী কোনো জমি জবর দখলের সাথে জড়িত নই।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা রাজননৈতিক প্রতিহিংশা, মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনোদিন জমি দখল করিনি বা দখলের সাথে জড়িত নই।
আমার বিরুদ্ধে যে অভিযোগ রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্যই করা হয়েছে।এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, উপজেলা যুবলীগ নেতা ও হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু ।
স/বি

