ভালুকায় বনবিভাগের সাড়াশি অভিযান বহুতল নির্মাণ কালে ১জন আটক
ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী রেঞ্জের ১৮৫ নং দাগের বনবিজ্ঞপ্তিত বনভ’মিতে জনৈক আব্দুল মান্নান বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিত্বে ২৮ আগষ্ট সকালে সদ্য যোগদানকারী হবিরবাড়ী রেঞ্জ কর্মকর্তা মো: মাঈন উদ্দিনের নের্তৃত্বে সাড়াশি অভিযান চালিয়ে বনভ’মিতে বহুতল ভবন নির্মাণ কাজ করার সময় নির্মাণ শ্রমিক উপজেলার জামিরদিয়া গ্রামের আমান উল্লাহর ছেলে জামান (২৫) কে আটক করে।
এ সময় বেশকিছু নির্মাণ সামগ্রী উদ্ধার করেছে। আটক জামানকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানে হবিরবাড়ী বিট কর্মকর্তা দেওয়ান আলী, মেহেরাবাড়ী ক্যাম্প ইনচার্জ সাফেরুজ্জামানসহ সকল স্টাফ অংশ নেন বলে জানা গেছে।
স/বি

