ভালুকায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ছাত্রদলের এক কর্মী আটক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি ও আপত্তিজনক মন্তব্য করায় উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শান্ত আহাম্মেদ হৃদয় মিয়া (১৯) নামের এক ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এ ঘটনায় বিরুনীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা তুশার মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৮ তাং-০৫/০৪/২০২১ইং।
জানা যায়, হৃদয় মিয়ার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তির বিষয়টি স্থানীয় আওয়াামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নজরে আসলে ৫ এপ্রিল সোমবার সন্ধায় তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম পিপিএম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স/বি

