ঢাকামঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ১২, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামে প্রতিপক্ষের
হামলায় আব্দুর রউফ খান (৫৫) নামে এক বৃদ্ধ আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এজাহার সুত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সোমবার সন্ধায় শান্তির বাজার থেকে ইফতারি নিয়ে বাড়ী যাওয়ার পথে মিলন মিয়ার বাড়ীর পাশে আব্দুর রউফ খানের উপর একই এলাকার বিবাদীগণ শামীম মিয়া (৩০), ওয়াসিম মিয়া (২৫),আবু সাইদ (৩০) কবির ফকির (৪০) পুর্বশত্রæতার জেরে রডদিয়ে পিটিয়ে আহত করে।

এতে ওই বৃদ্ধের বাম হাত ভেঙ্গে যায়। ওই সময় বৃদ্ধের ডাক চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহতের ছোট ভাই হামিদুল ইসলাম খান বাদী হয়ে ১২ এপ্রিল ভালুকা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযুক্ত শামিম মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , রড দিয়ে পিটিয়েছি মামলা করলে দা দিয়ে কুপাবো।

ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন বলেন,এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

স/বি