ঢাকামঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় পিকআপ চাপায় নিহত ১

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ২০, ২০২২ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় পিকআপ চাপায় নিহত -১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় নাঈম (৩০) নামের এক বাইকচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরোহী সজিব (২৮) নামের আরো একজন। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর এলাকার সরকারি কলেজ গেইট ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে বাইকচালক নাঈম ত্রিশালের বালিপাড়া থেকে বন্ধু সজিবকে সাথে নিয়ে শ্রীপুরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজ গেইট ইউটার্ন এলাকায় অজ্ঞাত পিকআপ ভ্যান বাইকটিকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান নাঈম এবং সজিব গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান,অজ্ঞাত গাড়ি পেছন থেকে বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নামে এক যুবক নিহত ও আরোহী সজিব গুরুতর আহত হন। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স/বি