ভালুকায় ট্রাক চাপায় শিশু নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় ইমরান(০৬) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ভালুকা ভরাডোবা- ঘাটাইল সড়কে উপজেলার উথুরা হাতিবেড় নামক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের হাবিব উল্লাহর ছেলে ইমরান ওই রাস্তার পাশে খেলা করছিল। খেলা করতে করতে শিশু ইমরান রাস্তায় চলে যায়।
এ সময় ডিম বুঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ১ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স/বি

