ঢাকাবৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় জলাশয় থেকে কিশোরের লাশ উদ্ধার

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৪, ২০২২ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় জলাশয় থেকে কিশোরের লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় মিনহাজ (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বাওয়ার মোড় নামক এলাকায় জলাশয় থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মিনহাজ উপজেলার দক্ষিণ ধীতপুর রাজশাহী পাড়ার হাবুল মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলো। বুধবার দুপুরে উপজেলার বাওয়ার মোড় নামক এলাকায় একটি জলাশয়ে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিল থেকে লাশটি উদ্ধার করে। লাশটির সারা শরীর সাদা রংয়ের কাপড়ে ডাকা, নিচে কালো চেক শার্ট ও লঙ্গি এবং উপুর অবস্থায় ভাসছিলো।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না অন্য কোন কারনে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

স/বি