ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
ডিসেম্বর ২, ২০১৭ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ মমিনুল ইসলাস, ভালুকা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে লাভলী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আজাহারের ভাড়া বাসার একটি কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত লাভলী ঈশ্বরগঞ্জ উপজেলার হরিখালী গ্রামের মৃত হাসেম মিয়ার মেয়ে।

জানা যায়, নিহত লাভলী তার স্বামী ঈশ্বরগঞ্জ উপজেলার তারাডাংরি গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল আউয়ালের সাথে ওই বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতো। বাড়ীর লোকজন ঘরের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখে ভালুকা মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্যে লাশ থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ভৌমিক জানান, খবর পেয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্যে লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

স/মা