ভালুকায় কাঁচা ইফতার সামগ্রী বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার: মহামারী করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী, গরীব অসহায়, সাধারণ পরিবারের মাঝে, করোনার প্রথম ধাপ থেকে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ধাপের লকাউন পরিস্থিতি বিবেচনা করে ২নং-মেদুয়ারী ইউনিয়নের সকলের পাশে দাড়িয়েছেন চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক শহীদ শামছুদ্দিন বহুমুখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি ও লোহাবই এই্ধসঢ়;চ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকতার হোসেন সরকার।
গত ১৯এপ্রিল সোমবার দুপুরে সোয়াইল গ্রামে ৩ শতাধীক মানুষের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রাধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
আন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন,বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী সোহেল মন্ডল,আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো পিয়াজ,আলু, ছোলো ইত্যাদি। ওই ইউনিয়নে ১০ হাজার মানুষের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এসময় আকতার হোসেন সরকার জানান,করোনা ভাইরাস(কোভিট-১৯) এর প্রভাবে কর্মহীন,হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও সচেতনতা বাড়াতে এই ক্ষুদ্র প্রয়াসের ধারাবাহিকতা ধরে রাখতে আমি সর্বত্তক চেষ্টা চালিয়ে যাব।
স/বি

