ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে

admin
অক্টোবর ২৮, ২০১৭ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে

মোঃ মমিনুল ইসলাম ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় কমিউনিটি পুলিশিং ডে -২০১৭ পালিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা দিকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর বাজার হয়ে জামিরদিয়া মাস্টারবাড়ী ক্রাউন ওয়্যার গেইটে গিয়ে শেষ হয়।

পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন ক্রাউন ওয়্যার গেইটে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ এসপি আমিরুল ইসলাম দেওয়ান, ইন্সপেক্টর সোহেল, ইসমাইল, রফিকুল ইসলাম ও জাহিদ, আর আই শ্রী গণেশ, সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সদস্য আতাউর রহমান মন্ডল, মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।

স/মা