ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় আইনশৃঙ্খলার অবনতি ডাকাতি ছিনতাই ও চুরি বৃদ্ধি

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৩, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় আইনশৃঙ্খলার অবনতি
ডাকাতি ছিনতাই ও চুরি বৃদ্ধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে। পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায়ই ঘটে যাচ্ছে ডাকাতি, ছিনতাই ও চুরির মত ঘটনা। সন্ধ্যা রাতে বাসস্ট্যান্ড এলাকায় মালিককে গুলি করে ও বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা হওয়ার চারদিনেও আইশৃঙ্খলা বাহিনী কোন আসামী গ্রেফতার করতে পারেনি।

জানা যায়, গত ২২ জুলাই শুক্রবার দুপুরে যাত্রীবেসে চার পাঁচজন লোক ভালুকা বাসস্ট্যান্ড থেকে অটোরিক্সায় উঠে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অটোচালককে চেতনা নাশক ইনজেকশন দিয়ে জঙ্গলে ফেলে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ অটোচালক উপজেলার হবিরবাড়ি আমতলী এলাকার বাদল মিয়ার ছেলে রিফাতকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথম ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

২১ জুলাই বৃহস্পতিবার রাত ১২ টার সময় ব্রেæানাই প্রবাসি জামালপুর জেলার সদরের চওরীমাগুরা গ্রামের মেহের আলীর ছেলে দুলাল উদ্দিন (৩৫) ঢাকা বিমানবন্দর ভাইয়ের সাথে দেখা করে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারী কলেজ গেইট এলাকায় ইউটার্ণ করার সময় ওই প্রাইভেটকারে থাকা ছিনকারীদল অস্ত্রের মুখে জিম্মি করে ব্রোনাইয়ের এক হাজার রিয়েল, বিকাশ থেকে ৩০ হাজার টাকা, নগদ পাঁচ হাজার টাকা, হাত ঘরি ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে চোখে মলম লাগিয়ে ভরাডোবা এলাকায় রাস্তার পাশে ফেলে যায়।

অপরদিকে একইদিন রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গ্যাস অফিসমোড় আসাদুজ্জামান পাপ্পুর গ্যারেজ থেকে তালা কেটে পূর্ণতা ব্র্যান্ডের রাদি ও পার্থিব এন্টারপ্রাইজ নামে দু’টি অটোরিক্সা চুরি করে নিয়ে যায় একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল। এ ছাড়া ধীতপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহাগ মিয়ার একটি অটোরিক্সা পৌরসদরের মুচিভিটা বিল্লালের গ্যারেজ থেকে ১৮ জুলাই রাতে চুরি হয়ে যায়। এ সব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করলেও কাউকে গ্রেফতার বা অটোরি´া উদ্ধার করতে পারেনি পুলিশ। তাছাড়া গত ২০ জুলাই বুধবার সন্ধ্যারাতে ভালুকা বাসস্ট্যান্ডের অদূরে শহীদ নাজিম উদ্দিন রোডে প্রদীব জুয়েলার্সের মালিক অধীর কর্মকারকে গুলি করে ও বেশ কয়েকটি বোমা ফাটিয়ে বিপুল পরিমার স্বর্ণ লুট করে নিয়ে যায়। এঘটনায় মামলা হলেও গত চারদিনে আসামী গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

৮ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিশিন্দা নামক স্থানে চালক ও ডিমের মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে ডিমভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায় একটি সঙাঘবদ্ধ ছিনতাইকারীদল। পরে এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হলে ময়মনসিংহ ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

ছিনতাইকারীদের কবলে পরা ব্রোনাই প্রবাসি দুলাল উদ্দিন জানান, হাজি জহুরউদ্দিন সিএনজি পাম্প থেকে প্রাইভেটকারে গ্যাস নেয়া পর ভালুকা সরকারী কলেজ গেইটে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে রিয়েল, নগদ টাকা, গড়ি মোবাইলসেট ছিনিয়ে চোখে মলম লাগিয়ে রাস্তার পাশে ফেলে যায় ছিনতাকারীদল। সিএনজি পাম্পের সিসি ক্যামেরা ফুটেজ দেখলে গাড়ি ও ছিনতাইকারীদের চিহিৃত করা সম্ভব হবে। আমি সুস্থ হওয়ার পর ২৩ জুলাই শনিবার দুপুরে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করি।

আটোরিক্সা মালিক আসাদুজ্জামান পাপ্পু জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ভোর রাতের দিকে গ্যারেজের তালা কেটে তার দু’টি অটোরিক্সা চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চুরেরদল। এদিকে এসব চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় এলাকার জনসাধারনের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে এলাকাবাসি অভিযোগ করেন।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, ডাকাতির ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতাার করা সম্ভব হয়নি। তাছাড়া অটো ছিনতাই ও চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

স/বি