ভালুকায় বাস দুর্ঘটনায় নিহত-১ আহত কমপক্ষে ৩০ যাত্রী
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভান্ডাব নামকস্থানে এসএনএস সিএনজি পাম্পের সামনে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১জন নিহত ও কমপক্ষে ৩০ বাসযাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে ।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৫ জুন বিকেলে ঢাকাগামী ভিআইপি নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আইল্যান্ডের উপর উঠে যায়।
এ সময় ১জন নিহত,ও প্রায় ৩০ বাসযাত্রী আহত হয়। আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

