ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ্ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩১ জুলাই সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এর সভাপত্তিত্বে আবু নছর মো: মাহ্ফুজুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, জাতীয় পুরস্কার প্রাপ্ত (মৎস্য) মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, ইউপি চেয়ারম্যান শামছুল হক, আকরাম হোসেন, জনতা ব্যাংক ব্যবস্থাপক মুসফিকুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার প্রমুখ্য।
জাতীয় পুরস্কার প্রাপ্ত মফিজুল ইসলাম বলেন, আমরা ভালুকায় প্রতিকূলতার মাঝে মাছ চাষ করে আসছি। আমাদের ভালো কোন প্রশিক্ষনের ব্যবস্থা নেই। আমরা প্রশিক্ষন পেলে মাছ চাষে আরো ভাল ভূমিকা রাখতে পারব বলে আশা করি।
সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান বলেন, বাংলাদেশ মৎস্য আহরণে বিশে^ দ্বিতীয়। আমরা বিভাগীয় ভাবে ভালুকা মৎস্য উৎপাদনে প্রথম হয়েছি। চাষীদের বিজ্ঞান সম্মত আরো প্রশিক্ষনের ব্যবস্থা করব যাতে তারা উৎপাদনে একটি ভাল ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে উপজেলা পরষিদ চত্তর পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভার আগে জাতীয় মৎস্য সপ্তাহ্ উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্ত্বরে প্রদক্ষিন করে।
