ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভারতের পেট্রাপোল ক্যাম্পে বিজিবি – বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

Mahin Sarker
আগস্ট ১৭, ২০২০ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতের পেট্রাপোল ক্যাম্পে বিএসএফের সাথে বাংলাদেশের ৪৯ বিজিবি’র মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ই আগস্ট ২০২০) সকাল ১১ টা থেকে প্রায় ৩ টা পর্যন্ত এ বৈঠক টি অনুষ্ঠিত হয়।

দুই দেশের এই পতাকা বৈঠকে বাংলাদেশে পক্ষে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা, খুলনা সেক্টর জিটু মেজর সৈয়দ সোহেল আহমেদ, ৪৯ বিজিবি’র উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম সহ ৪জন। ভারতের পক্ষে ১৭৯ বিএসএফের অধিনায়ক শ্রী অনিল কুমার ঠাকুর সহ ৪ জন।

পতাকা বৈঠকে পেট্টাপোল বর্ডারের বিএসএফ অস্থায়ী টিন সেট ঘর তৈরী,মাদক পাচার,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে আলোচনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আই,সি,পি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব।

স/ম