ঢাকামঙ্গলবার , ২৪ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভারতকে হারিয়ে আন্তর্জাতিক বেসবলে অভিষেক বাংলাদেশের

admin
এপ্রিল ২৪, ২০১৮ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্বাগতিক ভারতকে হারিয়ে আন্তর্জাতিক বেসবলে অভিষেক হলো বাংলাদেশ বেসবল দলের। আজ মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের গৌহাটি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এবিএফআই প্রেসিডেন্সিয়াল কাপ আন্তর্জাতিক বেসবল চ্যাম্পিয়নশিপের প্রথম খেলায় বাংলাদেশ দল ৩৩-১২ পয়েন্টে স্বাগতিক ভারত বেসবল দলকে হারিয়েছে। বেলা ১১টায় শুরু হওয়া খেলার প্রথম থেকেই বাংলাদেশ দল আধিপত্য বিস্তার করে এবং পুরো ম্যাচেই বড় ব্যবধানে এগিয়ে থাকে।

আগামীকাল বুধবার নেপাল দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ বেসবল দল। গত ২২ এপ্রিল এবিএফআই প্রেসিডেন্সিয়াল কাপ বেসবল প্রতিযোগিতার উদ্বোধন হয়।

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশে বেসবল শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অ্যামেচার বেসবল ফেডারেশন অব ইন্ডিয়ার (এবিএফআই) আয়োজনে এই প্রতিযোগিতায় বাংলাদেশ বেসবল দলকে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। জাতীয় পর্যায়ের বেসবল প্রতিযোগিতায় ওয়ালটন পৃষ্ঠপোষকতা করে আসছে দীর্ঘদিন।

আরআর