ঢাকারবিবার , ৪ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভাঙ্গায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

abu naser
এপ্রিল ৪, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ শেখ নুর মোহাম্মদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। রবিবার সকালে উপজেলার মুনসুরাবাদ বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুর মোহাম্মদ ওই গ্রামের মহর আলী শেখের ছেলে।

র‌্যাব-৮ জানায়, সিপিসি-২, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার জেলার ভাংগা থানাধীন মুনসুরাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন জুয়েল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী শেখ নুর মোহাম্মদকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলা ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্