নিজস্ব প্রতিবেদক : আর কদিন পরেই বিশ্বকাপ। দেশের ক্রিকেট মহলে এখন আলোচনা শুধু বিশ্বকাপ নিয়ে। সেই আলোচনার প্রধানে বর্তমানে আছে টাইগাদের জার্সি। শুধু সবুজ রং ব্যবহার করে তৈরি জার্সি নিয়ে দেশ জুড়ে শুরু হয় ব্যপক সমালোচনা।
সেই সমালোচনার বন্ধ করতে জার্সিতে রং পরিবর্তন করে টাইগারদের নতুন বিশ্বকাপ জার্সির ডিজাইন প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিশ্বকাপ জার্সি ইস্যুতে ধানমন্ডির বেক্সিমকো কার্যালয় থেকে সংবাদ সম্মেলেন সব প্রশ্নের জবাবের সাথে নতুন জার্সিরও ডিজাইন দেখান বিসিবি বস।
গতকাল বাংলাদেশের বিশ্বকাপ জার্সি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই পাকিস্তানের অনুকরনে জার্সি প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগ করেন। এমতাবস্থায় টাইগার ভক্তদের চাওয়াতে জার্সির ডিজাইন ঠিক রেখে রং এ কিছুটা পরিবর্তন করে নতুন জার্সি ডিজাইন পরিকল্পনা করে গতকালই আইসিসির কাছে পাঠায় বিসিবি।
বিসিবির পাঠানো সেই জার্সির ডিজাইন আজ সংবাদ সম্মেলনে এসে প্রকাশ করেনে বিসিবি সভাপতি।
সেই সাথে কেন জার্সির রং সবুজ সেটিরও ব্যাখ্যা দেন। পাপনের ভাষ্যমতে, “আমরা বিশ্বকাপ জার্সি তৈরীর জন্য একটি ওয়ার্কিং টিম করে দিই। মুলত তারাই কয়েকটি ডিজাইন থেকে একটি পছন্দ করে প্রস্তুত করে।
“এর আগে বিশ্বকাপের জন্য আমরা আইসিসিকে দুইটি জার্সির ডিজাইন পাঠিয়েছিলাম। সেখান থেকে লাল রংয়ের জার্সিটা তারা অনুমোদন দেয়। আর সবুজ রংয়ের জার্সি প্লেয়ারদের নাম্বার ও বাংলাদেশ লেখাটি লাল হওয়ায় অনুমোদন দেয়নি। এক্ষেত্রে এর রং সাদা করার নির্দেশ দেয়। তখন আমরা এই সবুজ জার্সি করেছি এবং এটি ক্রিকেটারদের পছন্দেই তৈরী করা হয়।”
“তবে কালকে জার্সি প্রকাশের পরই যে সমালোচনা শুরু হয় এরপরই আমি আকরামের সাথে আলোচনা করে নতুন জার্সি ডিজাইন করি এবং রাতেই আইসিসির কাছে পাঠানো হলে এটি অনুমোদন দেওয়া হয়। চাইলে আমরা আগের লাল জার্সিটা করতে পারতাম কিন্তু কোন বিতর্কে যেতে চাইনি।”
এদিকে নতুন জার্সির নকশা প্রকাশের পর আন্দোলনরত ক্রিকেট ভক্তরা শান্ত হয়ে টাইগারদের বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন।
স/না

