ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভাংচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ইবি শিক্ষক সমিতির

admin
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটার আহ্বায়ক ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. শেলীনা নাসরীনের কক্ষ ভাংচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ দাবি জানানো হয়েছে । বার্তায় বলা গত ১৪ ফেব্রুয়ারী হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২১৪ ও ২১৫ নং কক্ষ ভাংচুরের নিন্দা জ্ঞাপন করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারী বিশেষ কোটার আহ্বায়কের কক্ষ ভাংচুর করে ইবি শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা।

স/শা