ঢাকামঙ্গলবার , ২৫ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ পৃথিবী তৈরির আহ্বান

admin
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

‘নেলসন ম্যান্ডেলা পিস সামিটে’ বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের প্রতি শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন বলেছেন ‘যেকোনো মূল্যে সংঘাত বন্ধ করতে হবে’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বৈচিত্র্য সংরক্ষণ, ধর্মীয় সংখ্যালঘু এবং নৃগোষ্ঠীদের বৈষম্য-নির্যাতন থেকে রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরালো হওয়া প্রয়োজন।’

তিনি আরো বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে অর্থ-অস্ত্রের মদদ বন্ধ করতে বিশ্ব নেতাদের সোচ্চার হওয়া জরুরি।

এ সময় বিশ্ব সম্প্রদায়কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ পৃথিবী তৈরির আহ্বান জানান শেখ হাসিনা। একই সঙ্গে নেলসন ম্যান্ডেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান ।

স/এষ্