ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভবানীগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা

admin
আগস্ট ২৮, ২০১৭ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

এ.,কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর

 লক্ষ্মীপুরের ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের, ২নং ওয়ার্ডের চরভুতা গ্রামের খুরশিদ আলম ও তার দুই ছেলে মিরাজ হোসেন, মোর্শেদ আলমকে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে একই বাড়ির ভূমিখেকো জবর দখলকারী শাহ-আলম। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে তাদের ভোগ দখলীয় খরিদকৃত সম্পত্তি জবর দখল করার অপচেষ্টা চালিয়ে আসছে শাহ-আলম। তাকে বাঁধা প্রদান করতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে প্রাণ নাশ করার হুমকি অব্যাহত রাখে।

উক্ত ভোগ দখলীয় সম্পত্তি বার বার দখলের পায়তারা করতে থাকলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর নালিশী অভিযোগ দায়ের করলেও কোন সুফল পাওয়া যায়নি। বর্তমানে ভুমিখেকো ঐ শাহ-আলম ভুক্তভোগী পরিবারটিকে চিরতরে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থেকে গত ২৬/০৮/২০১৭ ইং তারিখে লক্ষ্মীপুর নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা দায়ের করেছে বলেও জানা গেছে। এহেন পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারটি হয়রানির শিকার হয়ে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে বলে জানায়। এ ব্যাপারে তারা উর্দ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

স/মা