এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজারের যেসব গরুর মাংস ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য একটি কসাইখানা খুবই জরুরি হয়ে পড়ছে। জানা গেছে, এই বাজারে দিদার, নুর ইসলাম ব্যাপারী, মুমিন উল্যা ও নুরুল আমিন দীর্ঘদিন থেকে নিয়মিত গরুর মাংস বিক্রি করে আসছে। সু-নির্দিষ্ট কসাইখানা না থাকায় যেখানে সেখানে তাদের গরু জবাই দিতে হচ্ছে। এক দিকে যেমন এসব গরুর মাংস ব্যবসায়ীরা ভোগান্তিতে রয়েছে, তেমনি গরু জবাইয়ের নির্ধারিত স্থান না থাকায় সাধারণ ক্রেতাদের সন্ধিহান বিরাজ করার পাশাপাশি স্থানীয়দের চরম পরিবেশ বিপর্যয় ঘটছে। এ ব্যাপারে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, অত্র বাজারের পাশে পর্যাপ্ত সরকারি খাস জায়গা পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিলেই স্থায়ীভাবে একটি কসাই খানা নির্মাণ করা সম্ভব হয়। এতে করে মাংস ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয়দের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। সচেতন এলাকাবাসী অনতি বিলম্বে একটি কসাই খানা নির্মাণের আশু হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
স/এষ্

