ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভন্ড ফকিরের অপচিকিৎসায় গৃহবধূ মুমুর্ষ অবস্থায় হাসপাতালে

admin
সেপ্টেম্বর ৬, ২০১৭ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন দাস, আগৈলঝাড়া

বরিশালের আগৈলঝাড়ায় এক ভন্ড ফকিরের অপচিকিৎসায় অসুস্থ্য হয়ে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে গৃহবধূ। হাসপাতাল ও ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের জালাল মিয়ার মেয়ে পারভীন বেগমকে দুই বছর পূর্বে বাঙ্গীলা গ্রামের আঃ হাই বেপারীর ছেলে শরীফ বেপারীর সাথে বিয়ে দেয়া হয়। ঈদে বাবার বাড়ি খাজুরিয়া গ্রামে বেড়াতে আসলে পারভীন রোববার সকালে অসুস্থ্য হয়ে পরে। অসুস্থ্য অবস্থায় তাকে চাঁদত্রিশিরা গ্রামের তারার ভিটার মৃত আঃ লতিফ সরদারের ছেলে ভন্ড ফকির আলী হোসেন সরদারের কাছে নিয়ে আসে। সে সকাল থেকে তাকে জিনে ধরেছে বলে বিভিন্ন ধরনের অপচিকিৎসা দিতে থাকে। এমনকি তার হাতে, মুখে তাবিজ আগুনে পুরে ছ্যাকা দেয়া হয়। এতে ওই গৃহবধূ ক্রমে অসুস্থ্য হয়ে পড়লে তাকে সোমবার সকালে উপজেলা হাসপাতালে আনা হয়। তার অবস্থায় গুরুতর হওয়ায় তাকে সোমবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স/মা