সাঈদ ইবনে হানিফ : ১৯৯৮ সাল আমি তখন সপ্তম শ্রেণিতে পড়ি। আমাদের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে।
এই এলাকাটি ছিলো বরাবরই একটি সন্ত্রাসী প্রবণ এলাকা। অনউন্নত রাস্তা ঘাট, বিদ্যুৎ বিহীন গ্রামে সন্ধ্যা ঘনিয়ে আসলেই যেমন ডেকে উঠতো শিয়াল আর কুহু পাখি, আবার অন্ধকারে জোনাকীর বাহারি আলোয় আনন্দে লাফিয়ে উঠে বলতাম বুবু দেখ বাগানে জোনাকিদের কি বাহার।
আবার রাত্রী যখন ভারী হয়ে আসতো শুরু হতো ঝিঁ ঝিঁ পোকার ডাক। মা বলতেন এই গল্প বন্ধ কর! তাড়াতাড়ি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়। তখন ঘুমাতে না চাইলে বুবুরা বলতো চুপ করে ঘুমিয়ে পড় কোন শব্দ করবি না। এখনি বাঁশি ওয়ালারা আসবে। বাঁশি ওয়ালারা খুবই ভংঙ্কর ছিল। বাঁশি ওয়ালাদের কথা বললে ছোট ছেলে মেয়েরা কান্না থামিয়ে দিতো। রাতের বেলায় চুপ করে ঘুমিয়ে যেত।
এই বাঁশি ওয়ালার দল প্রতি রাতেই এলাকার কোন না কোন বাড়িতে ডাকতি জোর জবরদস্তি করতো। শুধু ডাকাতি নয় মহিলাদের ও সম্মান হানী করতঃ। যে পিতার ডাঙ্গর মেয়ে ছিল সে থাকতো সংকিত। যে ভাইয়ের বড় বোন ছিল সে থাকতো আতঙ্কে। মানুষের দিন কাটতো দুঃচিন্তায় আর রাত কাটতো ভয়ে।
না জানি কখন আসবে বাঁশি ওয়ালার দল। লুটে নিবে টাকা-পয়সা গহনা আর সেই সাথে মহিলাদের ইজোত সম্মান ও যেতে পারে। প্রথমে যখন এই এলাকায় বাঁশি ওয়ালাদের তৎপরতা শুরু হলো তখন মানুষের মনে ভয় কম ছিল। কারো বাড়ি ডাকাত পড়েছে শুনলে গ্রামের এক প্রান্ত থেকে মানুষ জড় হয়ে ডাকাত ডাকাত বলে চেঁচিয়ে তাদের ধাওয়া করতো।
আর ডাকাতের দল তখন প্রাণ বাঁচানোর ভয়ে বোমা ফাটাতো, এক সাথে বাঁশি বাজাতো আর মিছিল দিতো। মিছিলে তাদের স্লোগান ছিল কমিউনিষ্ট পার্টি জিন্নাবাদ, ডিফেন্স পার্টি জিন্নাবাদ, লাল পতাকা জিন্নাবাদ। আবার ও কখন গণ বাহিনী জিন্নাবাদ বলে জনমনে ভিতির সৃষ্টি করে চলে যেতো।
আমার আব্বা বলতেন ১৯৭২ সাল থেকে এসব এলাকার কিছু দুঃস্কৃতি লোক ঐ সব বিচ্ছন্নতাবাদী দল গুলো পরিচালনা করে আসছে। ১৯৭১ সালেও এরা মানুষের উপর নানা অন্যায় অত্যাচার চালিয়েছে। আমার আব্বা তখন পাকিস্তান আনছার বাহিনীতে চাকুরী করতেন। দেশ স্বাধীনের পর নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ আনছার বাহিনী নামে যার পরিচিতি হলো। আমাদের বাড়িটি ছিল নির্জন স্থানে।
একশো গজের আশ-পাশে আর কোন বাড়ি ছিলো না। বোনেরা ছিল সব বড় তখন আমরা ভাইয়েরা কেহ জন্ম গ্রহণ করেনি। আব্বা ছিলেন বরাবরই একজন ধার্মিক ব্যক্তি। রাতে ঘুমানোর আগে যখন আমরা আব্বার বিছানায় ঘুমাতাম তখন ঘুমপাড়ানির গল্পের মত তার জীবনের সব গল্প শুনাতেন। আব্বা বলতেন মসজিদে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলায় তাকে অনেক প্রতিকুল অবস্থার মধ্যে পড়তে হয়েছে।
রাতের বেলায় নকশাল বাহিনী এসে ল্যাম্প ভেঙ্গে দিতো আর বলতো ভুড়িতে তেলে মেখে রেখো। একা মানুষ বাড়িতে সব মেয়েরা তাই মন সব সময় সংকিত থাকতো। এজন্য চাকুরী ছেড়ে দিলেন কিন্তু চাকুরী তাকে ছাড়তে চাইলো না। বাহিনীর লোক তাকে বাড়িতে ধরে নিতে আসতো। আব্বা তাদেরকে নিজের এবং পরিবারের অবস্থা বুঝাতে চাইতো। কিন্তু তারা বুঝতে নারাজ। শেষ পর্যন্ত তারা একদিন নিয়েই গেল।
কিছুদিন পর ব্যারাক থেকে আব্বা পালিয়ে আসলেন। এরপর তারা আর কোনদিন নিতে আসেনি। কিন্তু চাকুরীতে যোগদান করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন অনেক বার। যেসব চিঠি আমিও ছোট বেলায় অনেক পড়েছি। যাহোক সে গল্প অনেক বড় নিজের কথায় আসাযাক। ১৯৯৮ সালে বাঁশি ওয়ালাদের তৎপরতা এলাকায় মারাতœক ভাবে বৃদ্ধি পেতে লাগলো। যশোরের বাঘারপাড়া উপজেলার বসুয়াড়ী ইউনিয়নের দক্ষিণ সিমান্ত বর্তী এলাকা ঘোষনগর।
উত্তর -দক্ষিণ লম্বা এই গ্রামের দক্ষিণ ও পশ্চিম সিমান্ত দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী বুড়ি ভৈরব নদী। গ্রামের বেশির ভাগ জমিতে আম, কাঁঠাল আর লিচু সহ ফলজ বৃক্ষ রাজিতে ভরা। আবাদ যোগ্য জমি যতটুকু আছে তাতে ধানও শবজি জাতীয় ফসলের আবাদ করে থাকে কৃষক গণ।
বার থেকে তেরশত লোকের মধ্যে হিন্দু, মুসলমান সমান সংখ্যাক লোক মিলেমিশে বসবাস করে থাকে এই গ্রামে। গ্রামে কোন সরকারি চাকুরী জীবি নেই বললেই চলে। আছে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। নির্ভুত এই পল্লী গ্রামে বিটিশ আমলে না হয় তার পূর্বে অথবা পরে বসতি স্থাপন করে ছিলেন কোন এক প্রভাবশালী ব্যক্তি। যার নির্দাশন পাওয়া যায় গ্রামের অভ্যান্তরে সুদর্শন কারুকার্যে গড়া প্রাচীন ভবনের মাধ্যমে।
—(চলবে)
স/এষ্

