ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘বয়ফ্রেন্ড’ ছবিতে জুটিবদ্ধ হতে যাচ্ছেন শাকিব খান ও শ্রাবন্তী

admin
নভেম্বর ২২, ২০১৭ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

দীর্ঘ দুই বছর পর ফের জুটিবদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী।   ‘বয়ফ্রেন্ড’ শিরোনামের একটি চলচ্চিত্রে জুটিবদ্ধ হতে যাচ্ছেন তারা।

‘বয়ফ্রেন্ড’ ছবিটির প্রযোজনায় রয়েছে শাপলা মিডিয়া।   আগামী জানুয়ারি থেকেই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক উত্তম আকাশ।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘বয়ফ্রেন্ড’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এই ছবিতে আমার বিপরীতে অভিনয় করবে শ্রাবন্তী। আশা করছি আগের মত এবারও আমাদের জুটিকে দর্শক পছন্দ করবেন।

এর আগে শাকিব খান আর শ্রাবন্তী প্রথম জুঁটি বাঁধেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে। জাকির হোসেন সীমান্ত ও জয়দেব মুখার্জি পরিচালিত ছবিটি দারুণ ব্যবসা সফল হয়েছিল।

স/মা