ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বড় হয়ে মানুষের মতো মানুষ হতে চাই হুসাইন

admin
ডিসেম্বর ২৯, ২০১৯ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

মতিউর রহমানঃ আমার নাম হুসাইন, আমি টু তে পড়ি, করাইলের একটা স্কুলে। আমার আব্বার নাম ইসমাইল। আব্বার একটা ছোট দোকান আছে সেখানে আমার আব্বা চা বিক্রি করে। আর আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। আমার আরো দুটো ছোট ভাই আছে তারও পড়ালেখা করে। আবার আমার দুটো বোন ও আছে। আমার আব্বা চা বিক্রি করে একা একা আমাগো সংসার চালাতে পারে না। তাই আমি ও পড়াশোনার পাশাপাশি ফাঁকে ফাঁকে পান, সিগারেট বিক্রি করি।

বলছিলাম, ঢাকার করাইলের এক অসহায় পরিবারের কথা। তিন ছেলে আর দুই মেয়ে নিয়ে মোট ৭ জনের পরিবার। পরিবারের খরচ চালাতে হিমসিম পিতা ইসমাইল হোসেন। তাই বাধ্য হয়ে তার বড় ছেলে হুসাইন কে দিয়ে পথে পথে চা বিক্রি করাচ্ছেন। এই ছোট্ট ছেলেটিও পড়াশোনা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে চাই। তাই সে সবার কাছে দোয়া ও সহযোগিতা চায়।

স/এষ্