রাহুল রাজ।।
টাইগারদের পরবর্তী নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আজ বিপিএলের প্রথম ম্যাচ শেষে দল ঘোষণা করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদনি নান্নু।
মাশরাফির নেতৃত্বে এ স্কোয়াডে আবারো ফিরেছেন নিষিদ্ধ সাব্বির রহমান, তাসকিন আহমেদ। এবং দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অফ স্পিনার নাইম হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির সাথে অশোভন আচরণের জন্য গত বছর তাকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী এই বছর ফেব্রুয়ারিতে শেষ হবে তার শাস্তি।
সাব্বির অনুপস্থিতিতে তার জায়গায় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন আরিফুল হক। কিন্তু নির্বাচকরদের আস্তা প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটসম্যান। ফলে আবারো ফিরিয়ে আনছেন সাব্বিরকে।
এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ফেব্রুয়ারির শেষ পর্যন্তই ওর (সাব্বির) শাস্তি ছিল। তবে যেহেতু সামনেই একটা সিরিজ আছে, শাস্তি কিছুটা শিথিল করে দিয়েছে বিসিবি।’
সাব্বিরের প্রসঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘শেষ ম্যাচে আমাদের সঙ্গে যে ইনিংসটা খেলেছে, ওকে যখন জাতীয় দলে নেওয়া হয়েছিল, এই ধরনের ক্রিকেট খেলার সামর্থ্য ছিল ওর। তার কাছে আসলে আমাদের আশা অনেক। আশা করি সে এটা ধরে রাখবে।’
নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান।
স/এষ্

