বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে করোনা সামগ্রী হস্তান্তর
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের পক্ষ থেকে সোমবার (১২.১০.২০) স্বাস্থ্য সুরক্ষার করোনা সামগ্রী হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের হাতে করোনা সামগ্রী তুলে দেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল। এসব করোনা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ১ টি, সার্জিকেল মাস্ক ৫০০ টি, সাবান ২০০ টি, হ্যান্ড সেনিটাইজার ১৫ টি, পিপিই ১০ টি ও চশমা ৭ টি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ঘোষপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতৈর ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অশোক কুমার বোস জাপান, সহপ্রচার সম্পাদক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল সিকদার, পলাশ বৈরাগী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক পরশ সিকদার প্রমুখ।
স/এষ্

