বোয়ালমারী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ইমরানের ব্যাপক সাড়া
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : সারাদেশে বইছে আসন্ন পৌর নির্বাচনের হাওয়া। এর ব্যতিক্রম নয় ফরিদপুরের বোয়ালমারীও। প্রথম শ্রেণির পৌরসভা বোয়ালমারী, এখনো পৌর নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। তাই বলে সম্ভাব্য প্রার্থীদের কেউ আর ঘরে বসে নেই।
ভোটারদের দৃষ্টি আকর্ষণে মাঠ কর্ষণে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন সবাই। যে যার মতো করে চালাচ্ছেন প্রচারণা। তবে অনেকের চেয়ে একধাপ এগিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী ইমরান হোসেন। বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক একাধিকবারের সভাপতি, বোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ছিদ্দিকুর রহমানের সুযোগ্য সন্তান ইমরান যেন অদম্য দুর্বার।
তারণ্যজ্জ্বল, অসম্ভব প্রাণশক্তির অধিকারী ইমরানের জীবনে এবারই প্রথম কোন নির্বাচনে প্রার্থীতার অভিজ্ঞতা। দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করলেও নিজে কোন প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেননি ইতিপূর্বে। বোয়ালমারীকে ঢেলে সাজাতে ও নগর উন্নয়নে পরিকল্পিত ভবিষ্যৎ রূপকল্প, ব্যতিক্রমী আর অভিনব সব কলাকৌশল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন নবীন তরুণ প্রার্থী ইমরান।
দলীয় মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকা ইমরান অহর্নিশ ছুটে বেড়াচ্ছেন পৌর জনপদের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মিষ্টভাষী, অমায়িক আচার-আচরণে ইতোমধ্যেই পৌর ভোটারদের মনে একটি স্থান দখল করেছেন সে।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আর পিতার মতোই মানুষের দুর্দিনে সাহায্য সহযোগিতার ডালি নিয়ে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। তাই ভোটের মাঠে বেশ আগে ভাগেই ইতিবাচক এক আবহ গড়ে উঠেছে উচ্চ শিক্ষিত এই নবীন প্রার্থীকে ঘিরে।
স/এষ্

