ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারী থানা পুলিশের উদ্যোগে নৈশ-প্রহরীদের মধ্যে কম্বল বিতর:

admin
জানুয়ারি ৯, ২০২০ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট-বাজারের শীতার্ত নৈশপ্রহরীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (০৮.০১.২০) গভীর রাতে উপজেলার সাতৈর বাজার, চিতার বাজার, কোন্দারদিয়া বাজার ও কাদিরদী বাজারে এসব কম্বল বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামান শীতার্ত নৈশপ্রহরীদের হাতে কম্বল তুলে দেন। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমানের সার্বিক তত্বাবধানে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার ইন্সপেক্টার (তদন্ত) মো. শহিদুল ইসলাম, সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফারুক, কাদিরদী বাজারের ব্যবসায়ী মো. রাফিউল আলম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসাধারণ সম্পাদক তুষার আহমেদ প্রমুখ।

স/এষ্