হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরায় পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নাছের ফখরুদ্দীন আহ্মাদ (রহ:) এর ইন্তেকাল দিবস উপলক্ষে ঈসালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডোবরা দরবার শরীফের পীরজাদা হাফেজ ক্বারী হযরত মাওলানা শাহ্ মুহাম্মাদ খালিদ বিন নাছের এর সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের হুগলীর ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আজমতুল্লাহ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে মাহফিলে বক্তব্য রাখেন ডোবরা দরবার শরীফের পীরজাদা ইঞ্জিনিয়ার মাও. সাইয়্যেদ শাহ্ মুহাম্মাদ জুবায়ের বিন নাছের, পীরজাদা অ্যাড. সাইয়্যেদ শাহ্ মুহাম্মাদ জুনায়েদ বিন নাছের, রাজবাড়ীর বল্লভপুর দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব হযরত মাও. আবু নূর মোহাম্মদ ইমারত আলী খান প্রমুখ।
এছাড়া দেশ এবং বিদেশের প্রখ্যাত আলেমগণ তাশরিফ আনেন। ঈসালে ছওয়াব ও দোয়া মাহফিলে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন।
স/এষ্

