ঢাকারবিবার , ২৪ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীর কয়েক গ্রামে ঈদ ফিতর উদ্যাপিত

admin
মে ২৪, ২০২০ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : সারাদেশের একদিন আগেই রবিবার (২৪.০৫.২০) মুসলিমদের সবচেয়ে মর্যাদাশীল ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপন করলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করছে তারা।

জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাপুর দরবারের অনুসরণ করে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড়, কলিমাঝি, সুর্যোগ, সহস্রাইল, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী দূর্গাপুর গ্রামের কয়েক হাজার মানুষ সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে করোনা ভাইরাস আক্রান্ত ক্ষতিগ্রস্থ দেশ ও বিশ্বের আপামর মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ ৬০/৭০ বছর যাবৎ ঈদ ও রোজা আদায় করে আসছে ওই এলাকার লোকজন ।

স/এষ্