বোয়ালমারীতে ৩ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার থেকে ১০ হাজার মিটার ও পরদিন রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী বাজার সদর থেকে ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জালগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, উপজেলায় ২৬০ প্রজাতির মাছ রয়েছে। উন্মুক্ত জলাশয়ে এসব দেশীয় মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স/এষ্

