ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ১৫ মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ যাচাই বাছাই চলছে

admin
নভেম্বর ২৫, ২০১৯ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : উপজেলায় দুই দফায় গত প্রায় ৫ মাস ধরে মোট ১৫ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বন্ধ করা হয়েছে। অধিকতর যাচাই বাছাই চলছে আরও ১১ জনের। তবে ভাতা পাওয়ার জন্য তারা আপিল করতে পারবেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এএইচএম মহসিন রেজা স্বাক্ষরিত গত ৮ আগস্টের চিঠি অনুযায়ী, ২০১৬ সালে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি ‘গ’ তালিকাভুক্ত ১২ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বন্ধ করে দেয়।

এ তালিকায় রয়েছেন কমলেশ্বরদী গ্রামের মৃত মো. আলাউদ্দিন মিয়া ও মৃত ডা. মিয়া মো. আব্দুল কুদ্দুস, ছোলনা গ্রামের মৃত আকরামুজ্জামান ও এএইচএম আলী হোসেন, সহ্রটাই গ্রামের মো. আবুল কাশেম মিয়া, দীঘিরপাড় গ্রামের মৃত আলেক মিয়া, দেউলী গ্রামের ইউনুস আলী হাসান, চরবর্ণি গ্রামের মৃত আবুল কাশেম ও মো. গোলাম হোসেন, গৌরিপুর গ্রামের হাবিবুর রহমান, ওমরনগর গ্রামের মো. বাদশা মিয়া এবং হাসামদিয়া গ্রামের আবু দাউদ মোল্যা। এর আগে গোহাইলবাড়ী গ্রামের বজলুর রহমান, লংকারচর গ্রামের হাবিবুর রহমান ও চরদৈতরকাঠি গ্রামের সিরাজুল ইসলামের সম্মানী ভাতা বন্ধ করা হয়।

অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান হাসান সোহাগ স্বাক্ষরিত চিঠি অনুযায়ী ২০১৫-১৬ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত নতুন অন্তর্ভুক্ত ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে উপজেলার ১১ জন মুক্তিযোদ্ধার তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তারা হলেন ডোবরা গ্রামের খন্দকার আহমেদ আলী, চাপখন্ড গ্রামের মৃত অনিল কুমার বিশ্বাস, কমলেশ্বরদী গ্রামের ড. মিয়া মো. আব্দুল কুদ্দুস, ভীমপুর গ্রামের মৃত আব্দুল লতিফ, তেলজুড়ি গ্রামের খন্দকার শফিকুর রহমান, শুকদেবনগর গ্রামের মৃত হাফিজুর রহমান খান, মাগুরা গ্রামের লুৎফর রহমান, কলারণ গ্রামের আব্দুল মান্নান, বনমালীপুর গ্রামের মো. আব্দুস ছাত্তার ও বঙ্গেশ্বরদী গ্রামের মৃত সম্ভুনাথ কুন্ডু।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কেএম জহুরুল হক বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়ায় অনেকেই মুক্তিযোদ্ধা বনে গেছেন। ২০১৬ সালে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি যাদের ‘গ’ তালিকাভুক্ত করেছিল তাদের সম্মানী ভাতা বন্ধ করা হয়েছে। আরও যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে সুযোগ সুবিধা দেয়ার দাবি জানান। ইতিমধ্যে এসব মুক্তিযোদ্ধাদের সনদ নিয়ে যারা সরকারি চাকরিসহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত হওয়ার ব্যাপারে দাউদ মোল্যা বলেন, গ্রাম্য দলাদলির কারণে তার প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে আপিল করেছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ বিশ্বাস বলেন, সম্মানী ভাতা বন্ধ হয়ে যাওয়া মুক্তিযোদ্ধাদের নামে অভিযোগ ছিল।

তবে তারা ভাতা পাওয়ার জন্য নির্দিষ্ট ফরমে আপিল করতে পারবেন। সোমবার পর্যন্ত ১৪ জন মুক্তিযোদ্ধার আপিল আমার অফিসে জমা হয়েছে। এগুলো খুব দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বাকী ১১ জনের বিষয়ে কোন সিদ্ধান্ত জানা যায়নি।

স/এষ্