হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীর উপজেলা সাতৈর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গৃহবন্দী কর্মহীন মানুষের পাশে দাড়ালেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি ও আগমণী ট্রান্সপোর্ট লিঃ এর স্বত্বাধিকারী সমাজসেবক সুবাস সাহা।
রোববার (২৯.০৩.২০) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিজ হাতে বোয়ালমারী উপজেলার কয়ড়া কালি বাড়ি, কাদিরদী বাজার, মহিশালা ঘাট/বাসস্ট্যান্ড, কামারহাটি, কামারগ্রামসহ আরও কয়েকটি জনপদে খাদ্যদ্রব্য বিতরণ করেন।
সুবাস সাহা জানান, ৬ শতাধিক হতদরিদ্র পরিবারকে খাদ্যদ্রব্য সহায়তা করবেন। প্রতিটি পরিবারকে চাউল, আলু, মরিচ এবং পিয়াজ সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।
স/এষ্

