ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

nayem ahmed
নভেম্বর ১৯, ২০১৯ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের ১ শিশু নিহত ও ৪ জন আহত হয়েছে ।

মঙ্গলবার (১৯.১১.১৯) সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের সড়কে একটি ইটবাহী থ্রি-হুইলার তিশা নামে এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সে তেলজুড়ী গ্রামের তৈয়ব মোল্যার মেয়ে। অপরদিকে দুপুরে উপজেলার মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের কানখড়দি নামক স্থানে সূর্যমুখী নামে লোকাল বাস ফরিদপুর যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে একটি ইজিবাইককে চাপা দিলে চালকসহ ৩জন মারাত্মক আহত হন। আহতরা হলো, বোয়ালমারী ইউনিয়নের চালিনগর গ্রামের রাজিব শেখ (১৮), হালিমা বেগম (২২), হুসাইন সিকদার (০৫) ও শেফালী বেগম (৩৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক মো. মাহামুদ জানান, দুর্ঘটনার পর বাস ও থ্রি-হুইলার চালক পালিয়ে যায়। শিশুটির লাশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থ্রি-হুইলারটি জব্দ করা হয়েছে।

 

স/এন