বোয়ালমারীতে সিরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন সিরাতুন্নবী (স:) উদ্যাপন কমিটির উদ্যোগে গত শনিবার ৬ মার্চ ঐতিহ্যবাহী খরসূতী ঈদগাহ ময়দানে ১৩তম সিরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় চেয়ারম্যান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাসির মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাতুন্নবী (স:) মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন হাফেজ মাওলানা মুফতী আমির হামযা।
লাখো মুসল্লীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মাহফিলে তিনি নবীজী (স:) এর মিরাজের উপর আলোচনায় অংশ নেন। এছাড়া অন্যান্য বক্তাগণ হযরত মুহাম্মদ (স:) জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বেলজানী-খরসূতী কাসেমূল উলুম মাদ্রাসার মোহতামেম মাওলানা ফখরুল ইসলাম।
মাওলানা মো: আবু জাফর সিদ্দিকীর উদ্যোগে এবং প্রয়াত জননেতা, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ মিয়ার নির্দেশনা অনুযায়ী দীর্ঘ ১৩ বছর যাবৎ খরসূতী ঈদগাহে সিরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
স/এষ্

