ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার মহিলাসহ আটক ৪

admin
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রাম থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন মহিলাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার (৩০.০৯.২০) রাত সাড়ে ১২ টার দিকে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌরসভার রায়পুর গ্রামের রশিদ মিয়ার বাড়ি থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে এক মহিলাসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫৫), আব্দুর রশিদের ছেলে জাহিদুল ইসলাম কালা (৩৪), আব্দুর রশিদের পুত্রবধূ নাসিরা বেগম এবং দক্ষিণ কামারগ্রামের রস্তুম আলীর ছেলে হান্নান (৩০)।

স/এষ্