ঢাকাসোমবার , ১১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে সরকারি গাছ কর্তনের অভিযোগ

admin
মে ১১, ২০২০ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তার পাশ থেকে একটি সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বোয়ালমারী পৌরসভার ফায়ার ব্রিগেডের সন্নিকটস্থ সাবেক কাউন্সিলর নান্নু বিশ্বাসের বাড়ির সড়কের পাশ থেকে ১১ মে সোমবার দুপুরে একটি রেইনট্রি গাছ কাটা হয়।

গাছটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। অভিযোগ রয়েছে গাছটি অবৈধভাবে কেটে নিচ্ছিলেন মুছা বিশ্বাস (মুছা মেম্বার)। তবে গাছটি তার জায়গায় পড়েছে বলে তিনি দাবি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ গাছটি জব্দ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, তদন্ত সাপেক্ষে বিষয়টির ফয়সালা হবে বলে জানা গেছে।

স/এষ্