ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে লবণের দাম বেশি নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

admin
নভেম্বর ১৯, ২০১৯ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারীতে লবণের দাম বেশি নেওয়ায় তিন অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৯.১১.১৯) সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বোয়ালমারী বাজারের হালিম সিকদারের ছেলে শুকুর সিকদারকে ১০ হাজার, প্রমথ দাসের ছেলে রতন দাসকে ৫ হাজার ও বাবর আলীর ছেলে লুৎফর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল বিনতে মতিন।

স/এষ্