ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে র‌্যাবের হাতে গাঁজাসহ দুইজন আটক

admin
মে ১২, ২০২০ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালীনগর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব সদস্যরা ১২ মে মঙ্গলবার দুপুরে কালিনগর গ্রামে অভিযান চালায়। এসময় রুপাপাত ইউনিয়নের কালীনগর গ্রামের শাহজাহান মোল্যার ছেলে রিপন মোল্যা (৩৩) ও একই গ্রামের মৃত গর্জন শেখের ছেলে ইয়ার আলী শেখকে (৩২) আটক করে।

তাদের কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ আসামীদের বোয়ালমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক শুভ্রজিত পাল জানান, র‌্যাব আসামিদের বোয়ালমারী থানায় হস্তান্তর করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

স/এষ্